বিভ্রাটের কবলে এক্স
ইলন মাস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স শনিবার বিশ্বজুড়ে বিভ্রাটের কবলে পড়েছে। আউটেজ ট্র্যাকিং ওয়েবসাইট ডাউনডিটেক্টরের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।
খবরে বলা হয়, বিভিন্ন সূত্রসহ ব্যবহারকারীদের দেয়া রিপোর্টের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী সকাল সাড়ে ১০টার দিকে বিভ্রাটের কবলে পড়ে এক্স।
ইতিমধ্যে প্রায় আট হাজার ব্যবহারকারী এ বিষয়ে রিপোর্ট করেছেন। তাৎক্ষণিকভাবে বিভ্রাটের কারণ ও এক্সের মন্তব্য পাওয়া যায়নি।
ডিবিটেক/বিএমটি







